রামপুরায় গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় গুলি করে ২০ লাখ টাকা ছিনকতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর গুলিতে আহত গার্মেন্ট ব্যবসায়ী সাইফুল ইসলামকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বনশ্রীর সি ব্লকের একটি ব্যাংক থেকে ফ্যাশান আইল্যান্ড নামে একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা সাইফুল ইসলাম ২০ লাখ টাকা উত্তোলন করেন। তার এক সহকর্মীকে নিয়ে রিকশায় যাওয়ার পথে সি ব্লকের একটি রাস্তায় দুইটি মোটরসাইকেলে ৪ ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। এ সময় সাইফুল ইসলামের পায়ে গুলি করে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।
 
 
ইত্তেফাক/এমআই