সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পো পুনর্দখল করতে পারলে দেশটির গৃহযুদ্ধে অবসানে সেটি হবে বিরাট একটি পদক্ষেপ। সিরিয়ার আল ওয়াতান সংবাদপত্রকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
পূর্ব আলেপ্পো পুনর্দখলে আসাদ সরকারের নতুন অভিযান শুরু হওয়ার পরে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত তিন চতুর্থাংশ জায়গা এখন সরকারি বাহিনীর অধীনে। বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পুরোনো অংশ ছেড়ে যাওয়ার আগে বিদ্রোহীরা ৫ দিনের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। কিন্তু সিরিয়া সরকার তাতে সাড়া দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের পাঁচটি দেশও অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে ছিল।
আল ওয়াতানকে দেয়া সাক্ষাতকারে আসাদ বলেন, আলেপ্পোয় বিজয় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে বিরাট একটি পদক্ষেপ হবে। কিন্তু বাস্তবতা চিন্তা করলে এটাতে সিরিয়া যুদ্ধের অবসান হবে না। জঙ্গিরা অন্যান্য জায়গাতেও অবস্থান করছে। আমরা যদি আলেপ্পোয় যুদ্ধ শেষ করতে পারি তাহলে আমরা তাদের বিরুদ্ধ যুদ্ধ অব্যাহত রাখতে পারবো। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ