কালিয়াকৈরে ২০ লাখ টাকার তুলা উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে পরিত্যক্ত অবস্থায় ১২০ কেজি উজনের ৫৪ বান্ডিল তুলা উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা । উদ্ধারকৃত তুলা যে কোন কারখানার চোরাই মাল বলে ধারণা করা হচ্ছে। 
 
জানা গেছে, বুধবার রাতে কে বা কারা উপজেলার আন্দার মানিক দক্ষিণ পাড়া গ্রামের ইয়ার উদ্দিনের বাড়ির সামনে ১২০ কেজি উজনের ৫৪ বান্ডিল তুলা ফেলে রেখে যায় । অনেক খোঁজাখুজিঁ করেও তুলার মালিক খুঁজে পাওয়া না যাওয়ায় বিকালে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে তুলাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।উদ্ধারকৃত তুলার দাম ২০ লাখ টাকা হতে পারে। 
 
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো তুলার কোন মালিক খুঁজে পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।
 
ইত্তেফাক/ইউবি