লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় পতাকা অবমাননা করায় মো. মাইন উদ্দিন নামে এক ইন্সুরেন্স কর্মকর্তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান মোল্লা এ রায় দেন।
মাইন উদ্দিন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেড কমলনগর উপজেলা শাখার ইনচার্জ ও চরলরেন্স এলাকার নুরুজ্জামানের ছেলে।
ব্যবসায়ীরা জানায়, হাজিরহাট বাজারে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেডের অফিসে একটি লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে নিচের দিকে ঝুলিয়ে রাখে। উপজেলা নির্বাহী অফিসার ওই পথে যাওয়ার সময় তার নজরে আসলে তিনি ওই অফিসে অভিযান চালান। পরে তারা অপরাধের কথা স্বীকার করলে ম্যাজিস্ট্রেট নগদ পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ইত্তেফাক/ইউবি