মার্কিন রাষ্ট্রপতি হিসেবে সদ্য নির্বাচিত হয়েছেন ডোনাল্ড জে ট্রাম্প। ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলেনিয়া ট্রাম্প যিনি একজন মার্কিন ফরমাল মডেল হিসেবে বেশি পরিচিত। হোয়াইট হাউজে যাওয়ার আগেই মেলেনিয়াকে নিয়ে জোর আলোচনা চলছে যে, ফার্স্ট লেডি হিসেবে কেমন হবে তার ফ্যাশন সচেতন?
যেহেতু মেলেনিয়া একজন মডেল তাই সবার প্রত্যাশা তিনি অন্য ফার্স্ট লেডিদের চেয়ে নিশ্চয় একটু বেশি সচেতন হবেন। আলাদা কিছু থাকবে তার ডিজাইনে। অবশ্য মেলেনিয়ার আগ পর্যন্ত মিশেল ওবামার হাতা-কাটা পোশাক, হিলারি ক্লিনটনের প্যান্ট-স্যুট কিংবা লরা বুশের পিক্সি কাট পোশাকও সবার নজর কেড়েছে। এমন কি প্রথম ফার্স্ট লেডি মারথা ওয়াশিংটনের ফ্যাশনও ছিল নজরকাড়া।
IMG0
ডোনাল্ড ট্রাম্পের সহধর্মিণী মেলেনিয়া ট্রাম্প।
IMG1
রাষ্ট্রপতি বারাক ওবামার সহধর্মিণী মিশেল ওবামা।
IMG2
রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ সহধর্মিণী লরা বুশ (২০০১-২০০৯)।
IMG3
রাষ্ট্রপতি বিল ক্লিনটনের সহধর্মিণী হিলারি ক্লিনটন (১৯৯৩-২০০১)।
IMG4
আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের সহধর্মিণী মারথা ওয়াশিংটন যিনি ১৭৮৯ থেকে ১৭৯৭ সাল পর্যন্ত ফার্স্ট লেডি ছিলেন।
ইত্তেফাক/এসএস