লালপুরে মাথাবিহীন এক চোখ বিশিষ্ট গরুর বাছুরের জন্ম

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া মধ্যপাড়া গ্রামে মাথাবিহীন এক চোখ বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। 
 
বৃহস্পতিবার বিকেলে  ওই গ্রামের সেতু হোসেনের একটি গাভি এ বাছুরের জন্ম দেয়। 
 
সেতু হোসেন জানান, বিকেলে তার গাভি একটি বকনা বাছুর জন্ম দেয়। পরে দেখা যায় বাছুরটির চারটি পা, লেজ,  দুটি কান এবং একটি চোখ থাকলেও মাথা, মুখ ও নাক নেই। বাছুরটি জন্মের ১০-১৫  মিনিট পরে মারা যায়।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/ইউবি