ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে দুর্বৃত্তদের হামলায় ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে শিক্ষার্থী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এতে বাসের চালক সহ ৬ শিক্ষার্থী আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানাযায়, ময়মনসিংহ শহরে যাওয়ার পথে শহরের বাউন্ডারি রোড এলাকায় অটো রিক্সাকে সাইট না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা শিক্ষার্থী বাসে হামলা চালালে বাসের গ্লাস ভেঙ্গে কাঁচের আঘাতে ৬ জন শিক্ষার্থী আহত হয়।
ইত্তেফাক/এসএস