আক্কেলপুরে হিরোইন ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে নুরুননাহার মেমী (২৮) নামে এক নারী হিরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আক্কেলপুর থানার এসআই আনিছুর রহমান জানান, উপজেলার আব্দুল্লাপুর গ্রামের শফিকুল ইসলাম ও তার স্ত্রী মেমী দীর্ঘদিন যাবত এলাকায় হিরোইন ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি থেকে ৫০ পুরা হিরোইনসহ মেমীকে গ্রেফতার করা হয়।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত নুরুননাহার মেমীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস