ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত

হঠাৎ করেই ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় শীত জেঁকে বসেছে। উত্তরের হিমেল হাওয়া বইছে। আবহাওয়া অফিস জানায়, গত তিন দিন ঈশ্বরদীর তাপমাত্রা ১৪ দশমিক ২ থেকে ১৪ দশমিক ৩ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। উল্লেখযোগ্য পর্যায়ে তাপমাত্রা নেমে না গেলেও হিমেল বাতাসের কারণে ঘরের বাইরে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সেই সাথে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চরিদিক। 
 
শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। পুরাতন গরম কাপড়ের বাজারে ভিড় জমে উঠেছে। এদিকে সাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। 
 
আবহাওয়া অফিস আরো জানায়, নিম্নচাপের কারণে তাপমাত্রা তেমন নেমে আসেনি। তবে নিম্নচাপ কেটে গেলে তাপমাত্রা আরো নেমে যাবে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।