শিরোপা জয়ে রাজশাহীর টার্গেট ১৬০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের ফাইনালে রাজশাহী কিংসকে ১৬০ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস।
 
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার ৩৬ ও লুইসের ৪৫ রানের উপর ভর করে ১৫৯ করে ঢাকা।
 
এছাড়া বলার মতো স্কোর করতে পারেনি কেউই। রাজশাহীর পক্ষে তিনটি উইকেট নেন ফরহাদ রেজা।
 
ইত্তেফাক/এমএইচ