কুমিল্লায় ১১ মামলার আসামি শিবির নেতা গ্রেফতার

কুমিল্লায় ১১ মামলার আসামি শিবির নেতা সানাউল্লাহ মজুমদারকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। 
 
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব-১১, সিপিসি-২ কার্যালয় থেকে তাকে জেলার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। 
 
জানা যায়, র‌্যাব-১১, সিপিসি-২ শাকতলা-কুমিল্লার একটি দল অভিযান চালিয়ে জেলার দাউদকান্দি উপজেলার গোমতি সেতু এলাকা থেকে শুক্রবার ভোরে জেলা শিবিরের সাবেক সভাপতি, ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক জিএস ও কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক সানাউল্লাহ মজুমদারকে গ্রেফতার করে।  
 
ইত্তেফাক/ইউবি