বলিউড বাদশা শাহরুখ খানের হাঁটুতে চোট পাওয়ার খবরটি নিয়ে জোরেসরেই গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই নাকি কিংখান গুরুতর অসুস্থ।
তবে এ বিষয়ে খবর প্রকাশ না করার জন্য শাহরুখের পক্ষ থেকে তাঁর ম্যানেজার গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন। অনেকদিন ধরে হাঁটুর ব্যথা ভোগাচ্ছে শাহরুখ খানকে। এরইমধ্যে একবার সার্জারিও হয়ে গেছে তার। কিন্তু সমস্যা থেকে মুক্তি পাননি তিনি।
যে কারণে নি-ক্যাপ পরে শুটিং করছিলেন। তাতেও শেষ রক্ষা হলো না। হঠাৎ ব্যথায় অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। খুব শিগগিরই আবারো হাঁটুর অস্ত্রোপচারও করতে হবে বলে জানিয়েছেন ডাক্তার।
সম্প্রতি ইমতিয়াজ আলীর ‘দ্য রিং’ ছবির শুটিং করার সময় ব্যথায় কাতর হয়ে পড়েন কিং খান। তবে কাজ বন্ধ করেননি তিনি। ব্যথা কমানোর ঔষধ খেয়ে ও ইনজেকশন দিয়েই ব্যথা আয়ত্ত্বে রাখেন শাহরুখ।
ইত্তেফাক/এমএআর