চলছে ‘লাল-সবুজের মহোৎসব’

গানে গানে উৎসব আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে বিজয় দিবস। বর্তমান প্রজন্মের কাছে ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতে এবং বিজয়ের ৪৫ বছর উদ্‌যাপনে ১ ডিসেম্বর শুরু হয়েছে ‘বিজয়ের ৪৫ বছর: লাল-সবুজের মহোৎসব’।
 
১৬ দিনব্যাপী আয়োজিত এ উৎসব চলছে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে। আয়োজন করেছে ওয়ান মোর জিরো কমিউনিকেশনস।
 
উৎসবে ১০ নভেম্বর শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে থাকবে আবৃত্তি, আধুনিক ও দেশাত্মবোধক গান, প্রজন্মের গান, লোকসংগীত, আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শনী।
 
শেষ দিনে আয়োজন করা হবে মেগা কনসার্ট। আয়োজনটিতে সার্বিক সহায়তা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
 
ইত্তেফাক/এমএআর