কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাচঁ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক মো. দেলোয়ার হোসেন (২৫) পৌর সভার নাইট্যং পাড়ার বাসিন্দা।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার নাইট্যং পাড়ায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।
ইত্তেফাক/এএসএমইউ