অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনীত নতুট নাটক ‘ফেইক আইডি রিয়েল লাভ’। সম্প্রতি শেষ হয়েছে নাটকটির শ্যুটিং। নাটকটি পরিচালনা করছেন মুসাফির রনি আর রচনায় জাকির হোসেন উজ্জল।
রাজধানীর বেশকিছু লোকেশনে সম্প্রতি এ নাটকের শ্যুটিং সম্পন্ন হয়। শ্যুটিং শেষ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা রনি।
IMG0
সামাজিক আর ত্রিভুজ প্রেম থেকেই নাটকটি নির্মাণ করা হয়েছে। রফান সাজ্জাদ ছাড়াও আরো অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, সামিয়া সাইদ ও মোমো আলী প্রমূখ।
ইরফান ও কিবরিয়ার বিপরীতে এখানে দেখা যাবে সামিয়াকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত বেশকিছু ছবিতে দ্বান্দিক প্রেমের গল্পের কাহিনীর কিছু অংশ ফুটিয়ে তোলা হয়েছে। ইরফান ও কিবরিয়ার মধ্যকার ফাইটিং দৃশ্যও দেখা যাবে নাটকটিতে।
IMG1
শিগগিরই কোন একটি বেসকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, ইরফান সাজ্জাদ ২০১৩ সালে ফেয়ার হ্যান্ডসাম দি আলটিমেটম্যান প্রতিযোগিতায় বিজ্ঞাপন দেখে নাম লিখিয়েছিলেন শোবিজে। কয়েক লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন। তারপরই তার দুনিয়া পাল্টে গেল। ইরফান হয়ে গেলেন মিডিয়ার মানুষ।
মাবরুর রশীদ বান্নাহ’র টেলিফিল্ম ভালোবাসার গল্পের শেষাংশতে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে অভিনয় শুরু। শামীম আহমেদ রনির ‘সব প্রেমের গল্প এক হয় না’, মাহবুব নীলের ‘ফটোগ্রাফার’, মাহফুজ আহমেদের ‘সরীসৃপ’, রায়হান খানের ‘যদি ভালো না লাগে দিও না তো মন-২’-এর মতো দর্শকনন্দিত একক নাটকে অভিনয় করেছেন।
ইত্তেফাক/এমএআর