জগন্নাথপুরে অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফখর উদ্দিন (৪০) উপজেলার খাগাউড়া গ্রামের বাসিন্দা।
 
শুক্রবার দিনগত রাতে উপজেলার হলিকোনা বাজার এলাকা থেকে তাকে পাইপ গান ও গুলিসহ গ্রেফতার করা হয়।
 
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন জানান, ‘ফকর উদ্দিন ডাকাতি ও খুনসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ