সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪

 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৩জন, কলারোয়া থেকে পাঁচজন, তালায় চারজন, কালিগঞ্জে দুইজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটা থানা একজন আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে