‘এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি’ এই শ্লোগানকে প্রাদিপাদ্য করে আন্তর্জাতিক মাববাধিকার দিবস-২০১৬ উপলক্ষে সাতক্ষীরায় র্যালী, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ‘বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার’ সাতক্ষীরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পুরাতন আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।
এতে সংস্থাটির জেলা শাখার উপদেষ্টা পরমাণু বিজ্ঞানী ড. মতিউর রহমান, সংস্থাটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আমজাদ হোসেন, মহাসচিব শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. হাদিউজ্জামান, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা গোবিন্দঞ্জের সাওতাল সম্প্রদায়ের সমস্যা সমাধান, মিয়ানমারের গণহত্যা বন্ধ এবং নির্যাতিত রোহিঙ্গা বাংলাদেশ ভূখণ্ডে যারা ঢুকে পড়েছে তাদের আশ্রয় দেয়ার দাবি জানান।
জেলার অন্যান্য সংগঠনও দিবসটি উদযাপন করেছে।
ইত্তেফাক/এএসএমইউ