পাকিস্তান পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি : নৌমন্ত্রী

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তান  এখনো  পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। ওরা  কেউটে সাপ। ওরা এখনো ষড়যন্ত্র করে চলছে। 
 
শনিবার দুপুরে মাদারীপরের রাজৈর উপজেলার রাজৈর ডিগ্রি কলেজকে  সরকারিকরণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
 
নৌমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চোখে ছানি পড়ায় তিনি সেই উন্নয়ন দেখতে পান না । তবে ছানি অপারেশন করার পর তিনি এখন উন্নয়ন দেখতে পাচ্ছেন। 
 
কলেজ অধ্যক্ষ মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নৌমন্ত্রী সহধর্মীনি রোকেয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক  আনছার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল হোসেন, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, রাজৈর আওয়ামী লীগের সভাপতি মোতালেব মিয়া ও দাতা সদস্য দিলরুবা বেগম।
 
 
ইত্তেফাক/ইউবি