শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির চতুর্থ আসর। ব্যাটে-বলে ঝলক দেখিয়েছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা। সেই ক্রিকেটারদের মাঝেই সেরা একাদশ নির্বাচন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। দলটির নেতৃত্বে আছেন টুর্নামেন্টের রানার্সআপ রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
এছাড়া দলে জায়গা হয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবালের। আছেন সর্বোচ্চ উইকেট শিকারী সাব্বির রহমান, মুশফিকুর রহিমের মতো জাতীয় দলের তারকাদের। আছেন তরুণ ক্রিকেটার মেহেদী মারুফ।
# তামিম ইকবাল (চিটাগং ভাইকিংস)-৪৭৬ রান, গড় ৪৩.২৭, স্ট্রাইকা রেট ১১৫.৮।
# মেহেদি মারুফ (ঢাকা ডায়নামাইটস)-৩৪৭ রান, স্ট্রাইক রেট ১৩৫.৫৪।
# সাব্বির রহমান (রাজশাহী কিংস)-৩৭৭ রান, স্ট্রাইক রেট ১১৭.৮১।
# মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স)-৩৯৬ রান, গড় ৩৩, ১০ উইকেট, ইকোনোমি ৭.৪১।
# মোহাম্মদ নবী (চিটাগং ভাইকিংস)-বিদেশি, ২৩০ রান, স্ট্রাইক রেট ১৭৪.২৪, ১৯ উইকেট, ইকোনোমি ৬.৪৭।
# ড্যারেন স্যামি (রাজশাহী কিংস)-অধিনায়ক, বিদেশি, ২৭৬ রান, স্ট্রাইক রেট ১৭৪.৬৮, ৬ উইকেট, ইকোনোমি রেট ৭.৫৪।
# মুশফিকুর রহিম (বরিশাল বুলস)-উইকেটরক্ষক, ৩৪১ রান, গড় ৩৭.৮৮, স্ট্রাইক রেট ১৩৪.৭৮, ৭ ডিসমিসাল।
# ডোয়েন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস)-বিদেশি, ১০৪ রান, ২১ উইকেট, ইকোনোমি রেট ৭.৫৫।
# আরাফাত সানি (রংপুর রাইডার্স)-১৩ উইকেট, ইকোনোমি রেট ৬.২৯।
# শফিউল ইসলাম (খুলনা টাইটান্স)-১৮ উইকেট, ইকোনোমি রেট ৭.৭৮।
# জুনায়েদ খান (খুলনা টাইটান্স)- বিদেশি, ২০ উইকেট, ইকোনোমি রেট ৬.০৯।
ইত্তেফাক/এমএইচ