উদ্যোক্তা তৈরি করতে উইমেন আইসিটি ফ্রনটিয়ার ইনিশিয়েটিভ

নারীদের উদ্যোক্তা হওয়ার ব্যাপারে উৎসাহিত করতে ও সুযোগ তৈরিতে উইমেন আইসিটি ফ্রনটিয়ার ইনিশিয়েটিভ প্রকল্প শুরু করলো বাংলাদেশ সরকার। টেকসই উন্নয়ন নিশ্চিতে এই প্রকল্প নিয়ে একসঙ্গে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি), বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভলপমেন্ট (বিআইআইডি)।
 
এ বিষয়ে ৭ ডিসেম্বর ‍বুধবার সংস্থা তিনটির মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
 
উইমেন আইসিটি ফ্রনটিয়ার ইনিশিয়েটিভ এর মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আইসিটি ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে নারীদের সুযোগ তৈরি করা হবে।
 
২০১৬ সালে জুনে কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই প্রকল্প। বাংলাদেশে এই প্রকল্পের আওতায় ৩০ হাজার নারীকে ২০১৮ সালের মধ্যে প্রশিক্ষণ দেয়া হবে।
 
বাংলাদেশের আইসিটি খাতকে শক্তিশালী করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে নারীরা এতে করে আরো বেশি স্বাবলম্বী হয়ে উঠবেন। তারা সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।
 
ইত্তেফাক/এমএইচ