ভিশন নিবেদিত বিজয় দিবসের বিশেষ নাটক ‘রক্তস্নান’ এ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করলেন জাহিদ হাসান। তার বিপরীতে দেখা যাবে নুশরাত ইমরোজ তিশাকে। নাটকটি প্রচারিত হবে আগামী ১৬ই ডিসেম্বর রাত ৯:৪৫ মিনিটে।
নাটকটিতে দেখা যাবে অল্পের জন্য গুলিটা মিস করে যায় ই.পি.আর-এর ল্যান্সনায়েক মুক্তিযোদ্ধা হামিদুর রহমানকে। অবশ্য সেই সময়ে সে পা হড়কে ব্রিজ থেকে শঙ্খ নদীতে না পড়লে ঠিকই গুলিটা লাগতো। হামিদুর তার শরীরের কাছ দিয়ে হুশ করে চলে যাওয়া গুলির শব্দটা ঠিকই শুনেছিলো।
এই বি্েরজ তাদের দলটির হানাদারের আক্রমণের শিকার হওয়ার কথা ছিলো না। কিন্তু তাদের মাথায় রাজাকার বাহিনীর কথাটা মাথায় আসেনি। তারাও যে ওৎ পেতে থাকতে পারে কেউ তা ভাবে নি। অতর্কিত আক্রমণে চোখের সামনে দুজন মুক্তিযোদ্ধা ঢলে পড়লো কিছু বুঝে উঠার আগেই। দৌড়ে কাভার নেয়ার আগেই পা হড়কে নীচে পড়ে যায় হামিদুর। আর সাথে সাথে শঙ্খ নদীর খরস্রোত তাকে টেনে নিয়ে যায় বহুদূর।
যখন জ্ঞান ফিরে তখন নিজেকে একটা ঘণ জঙ্গলের পাড়ে আবিস্কার করে।
মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত নাটকটি চিত্রায়ন করা হয়েছে গাজীপুরের ভবানীপুর এর বিভিন্ন মনোরম লোকেশানে। হিমেল আশরাফের পরিচালনায় নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, কাদেরি, জাহাঙ্গির সহ আরও অনেকে।
ইত্তেফাক/এমএইচ