কিকশা ডটকমে পাওয়া যাচ্ছে সিঙ্গারের পণ্য

এখন থেকে অনলাইন শপ কিকশা ডটকমে পাওয়া যাবে সিঙ্গারের পণ্য। সম্প্রতি সিঙ্গার বাংলাদেশ এবং জিরো গ্রোভিটি ভেনচার একটি চুক্তি স্বাক্ষর করেছে।
 
জিরো গ্রোভিটি ভেনচার লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ প্রতিষ্ঠাতা জিসান কিংশুক হক এবং সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএইচএম ফাইরোজ সিঙ্গার কর্পরেট অফিসে তাদের নিজ নিজ প্রতিষ্ঠান এর পক্ষ থেকে চুক্তি সাক্ষর সম্পাদন করেন। 
 
জিরো গ্রোভিটি ভেনচার বর্তমানে সিন্দাবাদ ডটকম এবং কিকশা ডটকম নামে দুটি ই কমার্স প্রতিষ্ঠানের মালিক। 
 
ইত্তেফাক/এমএইচ