উদীচীর জাতীয় সম্মেলন শুরু ২২ ডিসেম্বর

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
 
২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশে নির্মিত প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডা. সাঈদ হায়দার। এবারের সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে 'জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই'। অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধ ও প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষায় প্রত্যয়ী উদীচীর এ সম্মেলনে সংগঠনের সভাপতি কামাল লোহানী সভাপতিত্ব করবেন।
 
উদ্বোধনী পর্বে আরো উপস্থিত থাকবেন বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, আবৃত্তি সমন্বয় পরিষদসহ সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন জোটের নেতৃবৃন্দ।-বাসস।
 
ইত্তেফাক/এসএস