ফেনীর দাগনভূঞা থেকে নিখোঁজের একদিন পর জাহিন তাসলিম রিনতি নামে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় রিনতি। এ ঘটনায় জড়িত সন্দেহে পারুল বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রিনতির পিতা নাসির উদ্দিন জানান, তার সঙ্গে পারুল বেগম নামের এক নারীর ১০ লাখ টাকা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে তার মেয়েকে হত্যা করা হতে পারে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, শিশুর শরীরে আঘাতের চিহ্ন আছে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।
ইত্তেফাক/এমআর/ইউবি