অনেক জল্পনা-কল্পনা শেষে ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে।
শনিবার দুপুরে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে আমদানি রপ্তানীকারক সমিতির আহ্বায়ক মি. জুয়েল আরেং এমপি এর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ খুরশিদ আলম ভূইঞা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর, কড়ইতলী স্থলবন্দরের কোল এন্ড কোক ইম্পোটার্স এসিসোয়েশনের সভাপতি এম. সুরুজ মিয়া, অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়াসহ ভারতীয় রপ্তানি কারক নেতা এমএলএ স্যামুয়েল এম সাংমা, অনিমেষ দারিং, রাজস্ব, বিজিপি ও বিএসএফ কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি