এক দিনে বেফিকরের ১০ কোটি রুপি

রনবীর সিং এবং বনি কাপুর অভিনীত 'বেফিকরে' ছবিটি মুক্তির একদিনেই তুলে নিলো ১০ কোটি ৩৬ লাখ রুপি।
 
৯ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে হিট হবে বলে আশা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ। তিনি বলছেন, নিশ্চয় আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিটি ব্যবসা সফল হবে।
 
ছবিটির প্রোডাকশন ডিজাইনে ব্যয় হয়েছে ৫৫ কোটি আর প্রিন্ট ও বিজ্ঞাপনে-১৫ কোটি। হিসেব অনুযায়ী বুঝাই যাচ্ছে, তাকে আর থামায় কে? এখনো তো পুরো সিজন পড়ে আছে।
 
যশ রাজ ফিল্মসের ব্যানারে ছবিটি ভারতের ২১০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে। অন্যদিকে ভারতের বাইরে ৮০০ সিনেমা হলে।
 
ইত্তেফাক/এসএস