ইত্তেফাক রিপোর্ট
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধকে অবমাননা করে পোস্ট ও রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে র্যাবের হাতে গ্রেফতারকৃত জাতীয়তাবাদী সাইবার দল নাটোর শাখার সভাপতি আশেক আহমেদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দিদার হোসেনের আদালতে আশেক আহমেদকে হাজির করে তেজগাঁও থানা পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ, গত রবিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আশেক আহমেদকে গ্রেফতার করে র্যাব।