নাম কার্ক ডগলাস। বলা হয়ে থাকে হলিউডের সোনালী সিজনের সবশেষ জীবিত অভিনেতা তিনি। গত ৯ ডিসেম্বর শুক্রবার একশ বছর বয়সে পা রাখলেন এ অভিনেতা।
উল্লেখ্য, ডগলাস ১৯১৬ সালে আমস্টারডামে জন্মগ্রহন করেন। এর আগে রাশিয়া থেকে অভিবাসী হিসেবে তার বাবা-মা আমেরিকায় চলে আসেন। পরে নিউইয়র্কেই বড় হন কার্ক ডগলাস।
১৯৪৬ সালে থিয়েটার দিয়ে মিডিয়াঙ্গনে কাজ শুরু করেন।দ্বিতীয় বিশ্বযু্দ্ধের সময় তিনি নৌবাহিনীতেও কাজ করেছেন। প্রাপ্তির খাতায় তিন তিনবার তিনি অস্কার মনোনয়নসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা পুরস্কার।
পঞ্চাশ থেকে ষাটের দশকে তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘চ্যাম্পিয়ন’(১৯৪৯), ‘দ্য ব্যাড এন্ড দ্য বিউটিফুল’(১৯৫২), ‘লাস্ট ফর লাইফ’(১৯৫৬), ‘পাথস অব গ্লোরি’(১৯৫৭, এবং ‘স্পার্টাকাস’(১৯৬০)।
IMG0
২০০২ সালে নিউইয়র্ক থেকে প্রকাশিত হয় তার ‘মাই স্টোক অব লাক’ গ্রন্থটি। যেখানে নব্বইয়ের দশকের জীবন এবং হলিউড চলচ্চিত্রের নানান গল্প তুলে ধরা হয়েছে। সিএনএন।
ইত্তেফাক/এমএআর