এক সময় যে ফোন হাতে থাকা মানেই ছিলো বিশাল কিছু, সেই ব্ল্যাকবেরি আর তৈরিই হবে না! চূড়ান্ত এই সিদ্ধান্তটা নিয়েই ফেলেছে ধুঁকতে থাকা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে এখনই স্মার্টফোন তৈরির পাঠ চুকাচ্ছে না সংশ্লিষ্টরা। আরও বার কয়েক নিজেদের বাজিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাবে তারা।
'প্রিভ' এর কারণে ভাগ্যদেবী সাময়িক সময়ের জন্য মুখ তুলে চেয়েছিলেন কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরির দিকে। ব্ল্যাকবেরির বাজিয়ে দেখার চেষ্টায় প্রথম বড় ধরনের সুফল এসেছিলো ওই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হাত ধরে।
সেই আশায় ভর করে আরও দুটি অ্যান্ড্রয়েড ফোন বাজারে আনে ব্ল্যাকবেরি। বাজারের যে কোনো ফোনের চেয়ে 'বেশি সুরক্ষিত' ওই ফোন দুটি সাড়া জাগানোয় আবারও 'ডিটেক ৭০' নামের আরেকটি ফোন আনছে তারা। এতে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও ফিজিক্যাল কিবোর্ড। এবং, এটিও 'সুরক্ষিত' স্মার্টফোন হিসেবেই বাজারে আসবে, দাবি গুঞ্জনকারীদের।
তবে হার্ডওয়্যার তৈরি থেকে সরে যাওয়ায় ব্ল্যাকবেরি ফোনটি সরাসরি তৈরি করবে না। ব্ল্যাকবেরি ব্র্যান্ড নাম ব্যবহার করে অন্য কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠান এ ফোন বাজারে আনবে।
এতে থাকতে পারে সাড়ে চার ইঞ্চির স্ক্রিন, ১৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ব্ল্যাকবেরির অন্যান্য ফোনের মতো এতেও থাকবে (জোর সম্ভাবনা) ডেটা এনক্রিপশন প্রযুক্তি।
এর আগে চলতি বছরের জুলাইয়ে 'ব্ল্যাকবেরি ডিটিইকে ৫০' এবং অক্টোবর মাসে 'ব্ল্যাকবেরি ডিটিইকে ৬০' উন্মোচন করে ব্ল্যাকবেরি।
'ব্ল্যাকবেরি ডিটিইকে ৫০' মডেলটিতে ছিলো অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো, সিঙ্গেল সিম (মাইক্রো), ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ১.২ জিবি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র্যাম, ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্লন্ট ক্যামেরা, ইনবিল্ট স্টোরেজ সুবিধা ১৬ জিবি যা মাইক্রো এসডি-র সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো যায়, ফোরজি এলইটি, ওয়াইফাই ৮০২.১১ এসি, ব্লু টুথ ৪.২, এফএম, জিপিএস, ২৬১০ এমএএইচ ব্যাটারি যা ১৭ ঘণ্টা টকটাইম দেবে।
'ব্ল্যাকবেরি ডিটিইকে৬০' মডেলে ছিলো ৫.৫ ইঞ্চি এইচডি স্ক্রিন, মাইক্রো সিম, ২.১৫ গিগাহার্টজ প্রসেসর, ৪ জিবি র্যাম, ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশের ২১ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্লন্ট ক্যামেরা, ৩২ জিবি ইনবিল্ট মেমোরি যা মাইক্রো এসডি-র সাহায্যে বাড়ানো যাবে ২টিবি পর্যন্ত, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ফোরজি এলইটি, ওয়াইফাই ৮০২.১১ এসি-সহ আরও কিছু আনুষঙ্গিক ফিচার।
ইত্তেফাক/এএম