দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শনিবার রাত ১১টার দিকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ৩ ডিসেম্বর দিবাগত রাত একটার দিকে উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম পানুয়াপাড়া গ্রামের শিক্ষক শচিন্দ্র নাথ দাসের পারিবারিক টসি কালি মন্দিরে দুর্বৃত্তরা প্রবেশ করে দুইটি প্রতিমার মাথা ভেঙ্গে পাশের পুকুরে ফেলে দেয়। এ সময় তারা বাড়ির বাইরে খড়ের চারটি টালিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনার মামলায় গড়েয়া বাজার থেকে মুকুন্দপুর গ্রামের সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম জানান, সাইফুলের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ