সাতক্ষীরার কালিগঞ্জে বোমা তৈরির সময়ে তা বিস্ফোরণে দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার বাজারগ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত দবিরউদ্দীন গাজীর ছেলে ডাকাত ফজর আলী গাজী (৬০) ও কালিকাপুর গ্রামের মৃত আলী শেখের ছেলে ইছা শেখ (৫৫)।
স্থানীয়রা জানান, দুপুরে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের সাবেক মেম্বর শেখ জামাল উদ্দীনের পরিত্যক্ত ভিটায় বসে তারা দুইজনে বোমা তৈরি করছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরিত হয়ে বিকট শব্দ হয়। স্থানীয়রা শব্দ শুনে সেখানে গিয়ে বোমার স্প্রিন্টারে গুরুতর আহত ডাকাত ফজর আলী গাজী ও ইছা শেখকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম ককটেল তৈরির সময় দুইজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে