বাগেরহাটে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার দুপুরে বাগেরহাটের মোল্লাহাটের মাদ্রাসাঘাট এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী ও মোড়েলগজ্ঞের বৈলতলী এলাকায় বাসের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা আব্দুল মান্নান ফরাজী জানান, দুপুরে খুলনা থেকে মাদারীপুরগামী একটি বাস মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময়ে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।
এলাকাবাসী আতদের উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নেয়ার পথে চিত্তরঞ্জন রায় (৮০) মারা যান। অপর আহত ইমরান হোসেনকে (২২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা শরনখোলাগামী হামিম পরিবহনের ছাদ থেকে পড়ে ১৪ বছরের অজ্ঞাত কিশোরের নিহত হয়েছে। রবিবার দুপুরে মোড়েলগজ্ঞ উপজেলার বৈলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ইত্তেফাক/কেকে