গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে দুজনের মনোনয়নপত্র প্রত্যাহার

গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে রবিবার সাধারণ সদস্যপদে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 
 
তারা হলেন ২ নম্বর ওয়ার্ডের (সুন্দরগঞ্জ) মো. আবুল হোসেন এবং ১৪ নম্বর ওয়ার্ডের (ফুলছড়ি)মো. নুরন্নবী সরকার। 
 
এর ফলে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত আসনে ১৯ জন এবং সাধারণ সদস্যপদে ৬৮ জনের প্রার্থীতা বহাল আছে। 
 
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত সৈয়দ শামস, উল আলম হিরু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক, অপর বিদ্রোহী প্রার্থী মো. আমিনুল ইসলাম, জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি এবং স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান। সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।  
 
ইত্তেফাক/ইউবি