রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নতুন এ কমিটি অনুমোদন দেন। আগামী ১ বছরের জন্য এ দুটি শাখার কমিটি অনুমোদিত হয়। কমিটিকে অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। 
 
ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৭ ও ৮ ডিসেম্বর এ দুই শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়: গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে ১৩ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে ৩ জন সহসভাপতি, ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ জন সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়। সহসভাপতি পদে কাজী আমিনুল হক লিংকন, সৈকত হোসেন সৈকত ও হাবিবুল্লাহ নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, ফয়েজ আহমেদ, মামুন শেখ, ও শাহিনুল সরকার (ডন), সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন, সাবরুন জামিল সুষ্ময়, এনায়েত হক রাজু ও রেজাউল করিম রাজু।
 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: নাঈম রহমান নিবিড়কে সভাপতি ও চৌধুরী মাহফুজুর রহমান তপুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সুব্রত কুমার ঘোষ সহসভাপতি, মাহমুদ হাসান মুন্নাকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইমরান হোসাইন জনি ও রিফাত আল আমিন সৈকতকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
 
কেন্দ্রীয় কমিটির সদস্য ৯ জন: এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ৮ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ১ জনসহ মোট ৯ জনকে কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়েছে। 
 
নতুন সদস্যরা হলেন- রাবি শাখা থেকে তন্ময় আনন্দ অভি, সাহনুর ইসলাম সাকিল, সাকিবুল হাসান বাকী, মিনারুল ইসলাম, মেহেদী হাসান রাসেল, টগর মোহাম্মদ সালেহ, আবদুল্লাহ আল মাসুদ ও আখেরুজ্জামান তাকিম। এছাড়া রুয়েট থেকে মনজুরুল আলম আসিফ। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখায় পদপত্যাশী ছিলেন বলে জানা গেছে।
 
 
ইত্তেফাক/এমআই