চেন্নাই টেস্টেও সামি-সাহাকে পাচ্ছে না ভারত

ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টেও পেসার মোহাম্মদ সামি ও ঋদ্ধিমান সাহাকে পাচ্ছে না ভারত। ইনজুরির কারণে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলতে পারবেন না সামি-সাহা। রবিবার এক বিজ্ঞপ্তিতে এক কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
 
প্রথম তিন টেস্ট খেললেও ডান হাঁটুর ইনজুরির কারণে চলমান মুম্বাই টেস্টেও খেলতে পারেননি সামি। ইনজুরির থেকে সুস্থ হতে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, 'কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে সামিকে। পুরোপুরি সুস্থ হলে ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।'
 
সামি প্রথম তিন টেস্ট খেললেও, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট খেলেন সাহা। বিশাখাপত্তম টেস্টে হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। তবে সাহাকেও আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সাহার পরিবর্তে মোহালি ও মুম্বাই টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন পার্থিব প্যাটেল।
 
ইত্তেফাক/এসএস