উপজেলায় বন্যায় ধসে যাওয়া রামডাকুয়া ব্রিজটি নির্মাণ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন ২০ গ্রামের মানুষ।
জানা গেছে, বন্যায় ধসে যাওয়া রামডাকুয়া ব্রিজটি এক বছরেও নির্মাণ করা হয়নি। উপজেলা সদর ও জেলা শহরসহ বিভাগীয় শহরে যেতে গিয়ে ওই অঞ্চলের মানুষজনদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
গত বছর বন্যায় ব্রিজটি ধসে গেলে পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন স্থানটি পরিদর্শন করলেও দীর্ঘ এক বছরেও ব্রিজটি নির্মাণের কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
এ নিয়ে পৌর মেয়র আব্দুল্লাহ-আল-মামুন জানান, ব্রিজটি নির্মাণের মত অর্থ পৌরসভার ফান্ডে নেই।
উপজেলা প্রকৌশলী আবুল মনছুর জানান, ব্রিজটি নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদাপত্র নির্বাহী প্রকৌশলীর নিকট পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলেই ব্রিজটি নির্মাণ করা হবে।
ইত্তেফাক/ইউবি