গাজীপুরে পোশাক কারখানায় আগুন, আহত অর্ধশত

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময়  হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
 
জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে বিকন নিটওয়্যার নামের ছয়তলা ভবনের ওই কারখানার  দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৯ জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
 
জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিক উদ্দিন জানান, পৌঁছার আগেই শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলে।
 
ইত্তেফাক/এএসএমইউ