সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা বিদ্রোহীদের কাছ থেকে দখল করে নিয়েছে। ফলে আলেপ্পোর ৯০ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে এসেছে। নগরীর বেশিরভাগ এলাকা এক সময় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গতকাল বিকেল থেকে বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ যুদ্ধের পর দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী সোমবার ভোরে শেখ সাঈদ জেলা দখল করে নেয়। বাসস।
ইত্তেফাক/আরএ