আফগানিস্তানে বিমান হামলায় ১১ আইএস জঙ্গি নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে মার্কিন ড্রোন হামলায় ইসলামিক স্টেট (আইএস)-এর ১১ সদস্য নিহত হয়েছে। সোমবার পুলিশ একথা জানিয়েছে।
 
প্রাদেশিক পুলিশের মুখপাত্র হজরত হুসেইন মাশরিকিওয়াল বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘রবিবার রাতে হাসকামিনা জেলার লাঙ্গারি এলাকায় আইএস জঙ্গিদের একটি আস্তানা লক্ষ্য করে জোট বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে সাত জঙ্গি নিহত হয়েছে।’ তিনি আরো জানান, এই হামলায় কোন বেসামরিক লোক আহত হয়নি। সিনহুয়া।
 
ইত্তেফাক/এসএসএ