রাজশাহীতে ব্রিজ ভেঙে ট্রাক খালে

রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় একটি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে পড়ে গেছে। 
 
সোমবার বেলা ১১টার দিকে বায়া এলাকায় রাজশাহী নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমকিভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। 
 
রাজশাহীর পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, ফল বোঝাই একটি ট্রাক রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নগরীর শাহ মখদুম থানার বায়া এলাকায় লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি