গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি প্রচেষ্টা বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ কমরেড অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, সিপিবি কেন্দ্রীয় নেতা কমরেড আজাহারুল ইসলাম, সিনিয়র সিপিবি নেতা কমরেড মিজানুর রহমান, কমরেড মজিবর রহমান, কমরেড আরশেদ আলী, কমরেড নাসির উদ্দিন, নাজমুন্নাহার নাজ, কাজী হোসনে আরা, দুলাল বিশ্বাস প্রমুখ।
তারা বলেন, মানিকগঞ্জের মানুষ গ্যাস না পেয়েও দীর্ঘদিন ধরে গ্যাসের বিল দিয়ে যাচ্ছে। তারওপর যদি আবার গ্যাসের দাম বেড়ে যায় তাহলে ভোগান্তি আরো বেড়ে যাবে। একারণে গ্যাসের মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে সরকারকে ফিরে যেতে অনুরোধ করেছেন। সরকার যদি জনসাধারণের স্বার্থের পরিপন্থী কাজ করে তাহলে জনগণ তা প্রতিহত করবে।
ইত্তেফাক/আরকেজি