অফিসে পর্নোগ্রাফিক ছবি তুলে টুইটারে পোস্ট করায় বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী প্রশাসককে বরখাস্ত করা হয়েছে। বেলজিয়ামের হেট লাটস্টে নিউইজ এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই খবর।
ওই নারী কর্মকর্তা ১০ বছর ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছিলেন। নারী ওই কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিফট ও একটি নির্বাহী কার্যালয়ে পর্নো ছবি তুলেন। পরবর্তীতে টুইটারে সেসব ছবি পোস্ট করেন।
জানা গেছে, তার সহকর্মীরা একটি ওয়েবসাইটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তোলা এসব ছবি দেখতে পান। ফরাসি ওই ওয়েবসাইটের মাধ্যমে যৌন ব্যবসা পরিচালনা করা হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যান জ্যাম্বন জানিয়েছেন, ওই নারীকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ল্যাপটপ ও কার্যালয়ে প্রবেশের ব্যাজও বাজেয়াপ্ত করা হয়েছে।
তবে ওই নারী দাবি করেছেন, তার বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে যা তার পেশাদারি অবস্থানের ক্ষতি করেছে। তার সঙ্গে কুষ্ঠ রোগীর মত আচরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি আমার ব্যক্তিগত জীবনে কী করবো সেটা আমার ব্যাপার।
ইত্তেফাক/এসএসএ