কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বে আইভীর সমর্থনে বৈঠক ও জনসংযোগ

 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে বৈঠক ও জনসংযোগ করেছে কেন্দ্রীয় যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে সোমবার এ নির্বাচনী জনসংযোগ করা হয়। 
 
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে নারায়নগঞ্জ জেলা, নারায়নগঞ্জ মহানগর, জেলা ও মহানগর অর্ন্তভূক্ত সব থানার নেতাদের সমন্বয়ে ২৭টি ওয়ার্ডে ২৭টি যুবলীগ স্থানীয় টিম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা চান। 
 
IMG0
 
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলমের নেতৃত্বে একটি টিম নগরীর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক ও জনসংযোগ করেছেন। যুবলীগ ধর্মবিষয়ক সম্পাদক সোয়েব হোসেন ফারুকের নেতৃত্বে একটি টিম ২২ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক ও জনসংযোগ করে ভোট প্রার্থনা করেন। 
 
এছাড়াও ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন এর নেতৃত্বে একটি টিম এক নম্বর ওয়ার্ড বিহারী ক্যাম্পে ও ৬ নম্বর ওয়ার্ড হিরাঝিলে উঠান বৈঠক ও জনসংযোগ করে ভোট প্রার্থনা করেন। 
 
IMG1
 
এসময় আরো উপস্থিত ছিলেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এন. আই. আহমেদ সৈকত, বিল্লাল হোসেন ফিরোজ, আড়াইহাজার থানা যুবলীগ সভাপতি মো. উজ্জল, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এম. এ জামান, বন্দর থানা যুবলীগ সাধারণ সম্পাদক হাতেম আলী, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক খাইরুল উদ্দিন আহমেদ, সিবলী সাদিক, সম্পাদক মণ্ডলীর সদস্য কাইসুর রহমান সিদ্দিকী সোহাগ, রেজাউল হাসান প্রমুখ।
 
 
ইত্তেফাক/কেকে