গুয়েতেমালায় শয়তানের বদলে পোড়ানো হল শিংওয়ালা ট্রাম্পকে

গুয়েতেমালায় দুষ্ট আত্মা তাড়াতে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিংওয়ালা প্রতিকৃতি পোড়ানো হচ্ছে। ‘লা কুয়েমা ডেল ডিয়াব্লো’ বা শয়তান পোড়ানোর এই যজ্ঞ প্রতি বছর ক্রিসমাসের আগে উদযাপিত হয়।
 
শয়তান পোড়ানোর এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান বাড়িঘর ও এলাকা থেকে দুষ্ট আত্মা তাড়াতে সহায়ক হয় বলে গুয়েতেমালার অধিবাসীদের বিশ্বাস। ১৬শতক থেকে চলে আসা এই প্রথা গুয়েতেমালা জুড়ে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। 
 
অভিবাসন বিষয়ে ট্রাম্পের কঠোর অবস্থান এবং মেক্সিকো সীমান্তে দেয়াল গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়া ট্রাম্প লাতিন আমেরিকার মানুষের কাছে ঘৃণ্য ব্যক্তি। কার্ডবোর্ড দিয়ে তৈরি ট্রাম্পের প্রতিমূর্তিতে আগুন লাগানোর আগে অ্যাস্ট্রিড সোটো নামের এক ব্যক্তি বলেন, আমরা বিভিন্ন ইস্যুতে এই মানুষটির বিরোধী। অভিবাসন, এবং যে দেয়ালটা সে তৈরি করতে চায় আমরা তার বিরোধী। আমরা তার সঙ্গে একমত নয়। রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ