পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে কাউখালীর ৮ ও ৯নংওয়ার্ডের সাধারণ সদস্য এবং ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
৮ নং ওয়ার্ডে (চিরাপারা-পারসাতুরিয়া,শিয়ালকাঠী. ভিটাবাড়িয়া) ছয়জন প্রার্থী তারা হলেন, জাতীয় যুব সংহতি (জেপি)র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (টিউবওয়েল), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার দুলাল (বৈদ্যুতিক পাখা), উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসাইন বাবুল জোমাদ্দার (ঘুড়ি), খান রেজাউল করীম ফিরোজ (হাতি), কামাল খান(তালা) এবং মোঃ হাবিবুল আলম (অটোরিকশা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
৯নং ওয়ার্ডে (কাউখালী সদর, আমরাজুড়ি, সয়না রঘুনাথপুর ইউনিয়ন) তিনজন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন (টিউবওয়েল), সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু (তালা) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম (অটোরিকসা) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত নারী সদস্য পদে ৩নং(৭,৮,৯) ওয়ার্ডে ৩২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী (ফুটবল), যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক নারী নেত্রী সাংবাদিক মোসা. শিরিনা আফরোজ (দোয়াত কলম)।
প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে গণসংযোগ শুরু করেছে। জেলা পরিষদ নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর।
ইত্তেফাক/এএসএমইউ