সাতক্ষীরা জেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদরে ১৩ জন, কলারোয়ায় ছয়জন, তালায় একজন, কালীগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনীতে তিনজন, দেবহাটায় একজন এবং পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ