চঞ্চল-অর্ষার ‘বড়বাড়ি ছোটবাড়ি’

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে আগামীকাল বুধবার চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বড়বাড়ি ছোটবাড়ি’। নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
 
নাটকটির গল্পে দেখা যাবে, বিরাট বড় বাড়িতে থাকেন দুই ভাই রাইসুল ইসলাম আসাদ আর চঞ্চল চৌধুরী। এলাকাবাসী তাদের অনেক মান্য করে। আসাদের স্ত্রী আফরোজা বানু। সবই চলছিলো ভালোমতো। চঞ্চলের বিয়ে ঠিকঠাক, পাত্রী তার বন্ধু অর্ষা।
IMG0
বিয়ে উপলক্ষে বেড়াতে এলেন দুই ভাইয়ের ফুপু দিলারা জামান। তখনই শুরু হলো ঝামেলার। ফুপু’র পরামর্শে ঢাকা শহরে একটা কনভেনশন সেন্টার অথবা বড়ো হোটেল বুকিং দিতে গেলো ছোট ভাই।
 
এটা মানতে নারাজ হওয়ায় বাড়ি ভাগ করে আলাদা হতে চাইলো চঞ্চল চৌধুরী। তার ভাবী আফরোজা বানু চলে গেলেন দেবরের পক্ষে। এভাবেই কাহিনী মোড় নিতে শুরু করে।
 
নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, অর্ষা, নীলা, নরেশ ভুঁইয়া, আফরোজা বানু প্রমুখ। দেখা যাবে আগামীকাল বুধবার রাত ৮টায়।
 
ইত্তেফাক/এমএআর