‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র নতুন পর্বে ভিন্নরূপে ভিন ডিজেল

সারাবিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ছবি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস'। গত শনিবার অফিশিয়াল টুইটার পেজ থেকে সিরিজের নতুন ছবি 'দি ফেট অফ দি ফিউরিয়াস'র ট্রেইলার মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। শিগগিরই ট্রেইলারটি ফেসবুকেও দেখা যাবে এমন ঘোষণাও এসেছে। 
 
এফ. গ্যারি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৪ এপ্রিল। এরমধ্যে ধুন্ধুমার অ্যাকশনে পূর্ণ একটি টিজারও মুক্তি দেয়া হয়েছে। যেখানে আবার শালীজ থেরণকে দেখা যাচ্ছে। বোঝায় যাচ্ছে যে আসছে পর্বে তিনি নতুন আকর্ষণ।
 
ভিন ডিজেল ছাড়াও এখানে আরো অভিনয় করেছেন ডোয়েইন জনসন রক, কার্ট রাসেল, হেলেন মীরেন আর জেসোন স্টাটহাম এর মতো অভিনেতারা। নতুনদের মধ্যে আছেন স্কট ইস্টউড, টাইরাস গিবসন, লুডাক্রিস ব্রিজেস প্রমুখ। খবর এনডিটিভি। 
 
ইত্তেফাক/এমএআর