মনোহরগঞ্জে নসিমন চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জে নসিমন চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থী সাইমুনের (৫)। মঙ্গলবার উপজেলার উদাইশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি উদাইশ গ্রামের কামাল হোসেনের ছেলে ও স্থানীয় উদাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। 
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সাইমুনের চাচা বাড়িতে বিল্ডিংয়ের কাজের জন্য নসিমন যোগে ইট, বালু আনছিলেন। আজ দুপুরে ইট নিয়ে বাড়িতে ঢোকার সময় চালকের অসচেতনতায় নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু সাইমুন মারা যায়। ঘটনার পর থেকে ড্রাইভার পলাতক রয়েছেন। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। শিশুটিকে দেখতে তাঁর বাড়িতে ভীড় জমায় শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিবেশীরা। 
 
 
ইত্তেফাক/এমআই